ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

জাফরুর নতুন সভাপতি আরেফিন অডেন সম্পাদক আকতারুল

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ এপ্রিল ২০২৫, ১১:৩০ সকাল

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির (জাফরু) নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সমবায় ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান আরেফিন অডেন (তৃতীয় ব্যাচ)। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম (৪র্থ ব্যাচ)।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফেরদাউস মোবারক (বিজনেস স্যান্ডার্ড) এবং মো. জাহাঙ্গীর আলম (খবরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা (৭১ টিভি), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহেল (মাছরাঙা টিভি), অর্থ সম্পাদক পারভেজ হাসান তরফদার (এজিএম, সোনালী ব্যাংক) মানবসম্পদ ও প্রশাসন বিষয়ক সম্পাদক আরাফাত সিদ্দিক (বিবিসি অ্যাকশন), যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মো. শফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান (সমকাল), সাংস্কৃতিক সম্পাদক আফসারা তাসনিম (মাস্টহেড পিআর) ও জনকল্যাণ সম্পাদক শামসুল হক শামস (পিআরও, আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রুহুল কুদ্দুস খান (সাবেক সভাপতি), মাহফুজ মিশু, যমুনা টিভি (সাবেক সাধারণ সম্পাদক), শাহানাজ সিদ্দিকী সোমা (বাসস), সরদার মহিউদ্দিন (ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়), নাজমুল হাসান (বাংলাদেশ পুলিশ), জুয়েল কিবরিয়া (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়), যোবায়ের শাওন (অতঃপর শব্দায়ন)ও মাইনুল হোসেন (জাগো নিউজ)।

কমিটি গঠনের আগে জাফরুর সভাপতি রুহুল কুদ্দুস খান সুমনের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মাহফুজ মিশু অনুষ্ঠানের সঞ্চালনায় করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation