ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় কাজ করছে সরকার’

প্রতিবেদক
admin
১৫ মে ২০২৪, ১:৪৩ অপরাহ্ণ

Link Copied!

দেশে জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কার্যকরী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। এবং সমাজের অসহায় মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের সকল প্রতিবন্ধকতা দূর করে জীবনে সফল হতে পারে এবং তাদের জীবন সুরক্ষিত থাকে তার জন্য সবকিছু করছে সরকার।

মঙ্গলবার (১৪মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে জলবায়ু পরিবর্তন ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ করা বিশেষ চাহিদা সম্পন্ন আফিয়া কবির আনিলার সাথে আলাপকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার হোল অব সোসাইটি এপ্রোচে কাজ করার ফলে সমাজের অসহায় মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

পরিবেশমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমূদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। তাই মানুষকে রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানো সহ জলবায়ু পরিবর্তন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করেন। মন্ত্রী এসময় তার বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিশিষ্ট মোটিভেশনাল বক্তা, এক্টিভিস্ট এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হিসেবে বিভিন্ন পুরস্কারে ভূষিত শিশু অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা তরি ফাউন্ডেশনের প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি বিষয়ক নির্বাহী আফিয়া কবির আনিলা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষণ হতে বাংলাদেশের মানুষকে বাচাতেই হবে ।

এরপূর্বে মন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সাথে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ