ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৪, ১১:১০ সকাল

Link Copied!

কৃষি অবকাঠামোর ধারাবাহিক রূপান্তর এবং আধুনিকীকরণের ফলে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এফএও’র মহাপরিচালক ড. চু ডং ইউ-এর সঙ্গে বৈঠককালে রাষ্ট্রদূত এসব মন্তব্য করেন।

রাষ্ট্রদূত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবন নিয়ে কার্যক্রম পরিচালনা এবং বৈশ্বিক জরুরি সংকট ও দুর্যোগের সময়ে বিভিন্ন দেশের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা পরিহার করে কৃষিপণ্য রপ্তানি অব্যাহত রাখার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ভূমিকা আরো জোরদারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী ক্ষুধা নির্মূল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি গ্রামীণ জীবনমান উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রণীত সোশ্যাল বিজনেস ধারণার প্রয়োগের বিষয়টি বিবেচনার জন্য এফএও-এর মহাপরিচালকের প্রতি অনুরোধ জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা