ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা জরুরি

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৬, ৩:৪৯ বিকাল

Link Copied!

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। শিশুর সঠিক সংখ্যা, বয়সভিত্তিক তথ্য এবং টিকাদানের আওতা প্রভৃতি সম্পর্কে নির্ভুল তথ্য না থাকলে স্বাস্থ্যখাতে সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হয় না। এমনকি অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়, যা সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। একইভাবে দেশে মৃত্যুর সংখ্যা ও কারণ সম্পর্কিত সঠিক তথ্য না থাকলে রোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় না। বাংলাদেশে অর্ধেকেরও বেশি মানুষ এখনও নিবন্ধনের আওতার বাইরে রয়ে গেছে। একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি।

জন্ম ও মৃত্যু নিবন্ধন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) ব্যবস্থার অন্যতম মূলভিত্তি। শক্তিশালী সিআরভিএস ব্যবস্থা সরকারকে সঠিক ও হালনাগাদ তথ্য প্রদান করে, যা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ইতোমধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করে শতভাগ নিবন্ধনের দিকে এগিয়েছে। বাংলাদেশেও বিশেষ করে জন্ম নিবন্ধনের দায়িত্ব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর অর্পণ করা হলে অধিকাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় আসবে। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা স্বাস্থ্যখাতের পরিকল্পনা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক, এবিএম জুবায়ের বলেন, “নিবন্ধনকে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক করার মাধ্যমে অতি সহজেই একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য-তথ্যভান্ডার তৈরি করা সম্ভব, যা দেশে শক্তিশালী ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা