ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

জনসম্পৃক্ত গবেষণা আরও বাড়াতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও সংখ্যা অনেক বেড়েছে। দেশের প্রয়োজনে জনসম্পৃক্ত গবেষণা আরও বাড়াতে হবে। এতে করে দেশের মানুষ উপকৃত হবেন।

গতকাল সোমবার (১৮ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘ট্রেইনিং অন আইআরবি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ রিভিউ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় বিএসএমএমইউ ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) সদস্য রিভিউয়ারদের বিস্তৃত গবেষণার লক্ষ্যে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গবেষণা খাতে বাজেট বরাদ্দ বাড়িয়েছি। আমি আসার পর গবেষণা বরাদ্দ ৩ কোটি টাকা থেকে ৩২ কোটি টাকায় উন্নীত করেছি। গবেষণায় অংশ নিতে গবেষকদের উদ্বুদ্ধ করেছি। আমরা এসব কাজে ইতিবাচক ফল পেয়েছি।’

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চলানা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রোক্রাইনোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা