ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ছাদ কৃষির প্রদর্শনী করবে ডিএনসিসি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৪, ১১:০৬ সকাল

Link Copied!

ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা নেই। অতএব ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে। কোনো ছাদে বাগান বা কৃষি থাকলে সেই ছাদে উঠতে ভাল লাগে। এর মাধ্যমে তাজা ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। এটি ভবনের তাপমাত্রা কমাতেও সহায়তা করে। ছাদ কৃষি পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখে। ঢাকায় অনেকে ছাদ কৃষি করছেন। আরও উৎসাহিত করতে আমরা ছাদ কৃষি নিয়ে প্রদর্শনীর আয়োজন করব বলে জানিয়েছে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।’

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে গুলশানে ডিএনসিসি নগর ভবনের অষ্টম তলার সভাকক্ষে সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রিবেটযোগ্য ছাদবাগানকারী ও বৃক্ষরোপনকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে নীতিমালা প্রণয়ন বিষয়ক এক সভায় এই ঘোষণা দেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ‘ছাদবাগান করলে ১০ শতাংশ কর ছাড়ের ঘোষণা দিয়েছিলাম। আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সব সিটি করপোরেশনের জন্য পরিকল্পিত ছাদ বাগানের ওপর কর ছাড়ের অনুমোদন দিয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। নীতিমালা প্রণয়ন হলে হোল্ডিং ট্যাক্স ছাড় পাবে নগরবাসী।’

আগামী নভেম্বর মাসে প্রদর্শনীর আয়োজন করার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, ‘ছাদে নিজের চাষ করা উৎপাদিত সবজি ও ফলমূলের গুরুত্ব মানুষের কাছে অনেক বেশি। এটি মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ছাদ কৃষিতে উৎপাদিত সবজি খাওয়ার পাশাপাশি অনেকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। সিটি করপোরেশন ছাদ কৃষির ওপরে ট্যাক্স রিবেট দিলে এটি হবে নগরবাসীর জন্য সম্মানের।’

‘ছাদ কৃষি নিয়ে প্রদর্শনী দারুণ উদ্যোগ। আমার আহ্বান থাকবে, সিটি করপোরেশন যেন পরবর্তীতে ছাদ কৃষি নিয়ে এলাকাভিত্তিক প্রদর্শনী করার উদ্যোগ নেয়।’

সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কে জে এম আব্দুল আউয়াল, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীসহ ডিএনসিসির সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক