ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৫, ২:২৯ বিকাল

Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের কোর্ট মোড়ে মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

রমজানে দাম জনসাধারণের সহনশীল অবস্থায় রাখতে গরুর মাংস ৭০০ টাকা, প্রতিটি ডিম ৯.৩০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। কম দামে ডিম, মাংস ক্রয় করতে পেরে ক্রেতারাও অনেক খুশি।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ- পরিচালক আ. হা. ম. শামিমুজ্জামানসহ প্রাণিসম্পদের কর্মকর্তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট