ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো পাকিস্তানি জাহাজ

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মার্চ ২০২৫, ১১:৫৬ সকাল

Link Copied!

সরকারিভাবে পাকিস্তান থেকে আমদানি করা আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি সিবি। বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভিড়ে জাহাজটি।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহণ) এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি সিবি নামক একটি জাহাজ বুধবার বিকালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। চালের নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে।

খাদ্য অধিদফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে জিটুজি ভিত্তিতে আমদানির চুক্তি হওয়া ৫০ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান এটি। আগামী ১০ মার্চ নাগাদ পাকিস্তানি চালের দ্বিতীয় চালান বাংলাদেশে আসবে।

দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে জিটুজি ভিত্তিতে ভারত ও মিয়ানমার থেকেও চাল আমদানি করা হয়েছে বলে জানান জ্ঞানপ্রিয় চাকমা।

শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি-রফতানি কার্যক্রম রয়েছে। বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি হচ্ছে। তবে গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা জাহাজ এটি। আবার সম্প্রতি দেশটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক