ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

চাঁদপুরে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অগাস্ট ২০২৫, ৩:৪৭ বিকাল

Link Copied!

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মাছ চাষকৃত পুকুর ও জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুনাগুন ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক কাম্পেইন অনুষ্ঠত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ এলাকায় ৮ জন চাষীর পুকুরের পানি পরীক্ষা করে গুনাগুন জানানো হয়।

পরীক্ষা কার্যক্রম যৌথভাবে পরিচালনা করেন জেলা মৎস্য অধিদফতর ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর।

উপস্থিত ছিলেন- মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা রিজভী কায়সার, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, গবেষণা সহকারী মো. আব্দুস সালাম ও ক্ষেত্র সহকারী আব্দুল কাদের।

একই দিন জেলার হাইমচর উপজেলায় চাষীদের পানির গুনাগুন পরীক্ষা করে উপজেলা মৎস্য বিভাগ। সেখানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক উপস্থিত ছিলেন।

এর আগে, ১৮ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়। চলবে রোববার ২৪ আগস্ট পর্যন্ত।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক