ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রামে সড়কের নিরাপদ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ মেয়রের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ নভেম্বর ২০২৩, ৩:০১ বিকাল

Link Copied!

চট্টগ্রামের সড়কগুলোকে নিরাপদ করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার (২৭ নভেম্বর) ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল সংলাপে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্রাটেজিস এর সহায়তায় সংলাপটি আয়োজন করে চসিক। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।

মেয়র রেজাউল করিম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের কাজ শুরু করতে হবে। পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা, সড়কে বিশৃঙ্খলা বন্ধ করতে বাস কোম্পানি গঠন, ত্রুটিপূর্ণ যান চলাচল বন্ধ করতে হবে। কিন্তু এসব কাজ একা সিটি কর্পোরেশন বা পুলিশের একার পক্ষে করা সম্ভব না। এজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করা জরুরি।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, নগরীতে সড়কে শৃঙ্খলা রক্ষা করতে মাঠ পর্যায়ে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা। তাই সড়কগুলোকে নির্বিঘ্ন করার জন্য অবকাঠামো নির্মাণের আগে পুলিশের পরামর্শ গ্রহণ করা জরুরি। এর ফলে সড়ক ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য জটিলতা পরিহার করা সম্ভব হবে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ অং সুই প্রু মারমা, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রামের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই—নিসচা’র কেন্দ্রীয় মহাসচিব লিটন আরশাদ, চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ ও ভাইটাল স্ট্রাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম। এছাড়াও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন পুলিশ সদস্যের পরিবারের লোকজন অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ব্ক্তব্য দেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহীন-উল-ইসলাম চৌধুরী। এতে দিবসের গুরুত্ব তুলে ধরেন বিআইজিআরএস চট্টগ্রামের সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইজিআরএস চট্টগ্রামের সমন্বয়কারী লাবিব তাজওয়ান উৎসব।

Facebook Comments Box

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশে ৯৭ মিমি বৃষ্টি

চীনে সুপার টাইফুন বাভির তাণ্ডব, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

Exclusive Gifts Await with vivo Y500 pre-order

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

OPPO Teams Up with BD’s Own Messi, Jamal Bhuyan, to Support Bangladesh Football

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অতিরিক্ত কাঁঠালের বিচি খেলে হতে পারে যেসব সমস্যা

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠিতে পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষক