ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ঘূর্ণিঝড়ের প্রভাবে কমেছে সবজির দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মে ২০২৪, ৩:০৯ বিকাল

Link Copied!

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল সকাল থেকেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি নেমেছে রাজধানীতে। কখনো গুঁড়িগুঁড়ি, তো কখনো মুষলধারে। সারা দিনের এই টানা বৃষ্টির প্রভাব পড়েছে নগরীর বাজারগুলোতে। বৃষ্টিতে ক্রেতা না থাকায় কমেছে সবজির দাম। তবে মুরগি, ডিম, চালসহ অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

গতকাল (২৭ মে) সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে অনেক সবজি বিক্রেতা দোকানই খোলেননি। যেগুলো খুলেছে সেসব দোকানেও তেমন ক্রেতা নেই।

বিক্রেতারা জানান, সকালের তুলনায় বিকেলে সবজির দাম ১০-১৫ টাকা কমে গেছে। বৃষ্টিতে ক্রেতা না থাকায় এবং সবজির মতো কাঁচামাল দ্রুত নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় কম দামেই সবজি বিক্রি করে দিচ্ছেন তারা।

বর্তমানে কারওয়ানবাজারে মানভেদে প্রতিকেজি চিচিঙ্গা ৩০ টাকা, পটল ৩০ টাকা, ধুন্দুল ৩০ টাকা, টমেটো ৪০-৭০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, কুমড়া ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, করলা ৩০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, মরিচ ২০০ টাকা, পেঁপে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৩০ টাকা, চাল কুমড়া ৩০ টাকা, ফুলকপি ৩৫ টাকা, প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ