ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঘন কুয়াশায় ঢাকা রাজধানী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জানুয়ারী ২০২৪, ১০:৩৯ সকাল

Link Copied!

কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকার আকাশ। বুধবার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। যানবাহনগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

তবে ঘন কুয়াশা থাকলেও ঢাকায় শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে।

জানুয়ারির মাঝামাঝি থেকে সারাদেশে শুরু হয়েছে শীতের তীব্রতা, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে জেঁকে বসেছে শীত। রাজধানীতে অন্যান্য বছর সেভাবে শীতের দেখা না মিললেও এবছর শীতে জবুথবু নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে ঢাকার সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ঢাকায় তীব্র শীত থাকলেও কুয়াশার দাপট কম ছিল। ওইদিন সকাল থেকেই ঢাকার আকাশে রোদের দেখা পাওয়া যায়। তবে রাত থেকে বদলে যায় চিত্র, শুরু হয় কুয়াশার আনোগোনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। বুধবার ভোর থেকেই তা তীব্র হতে থাকে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা