ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মার্চ ২০২৪, ১২:৫৮ বিকাল

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ জন নারীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আজ (২০ মার্চ ২০২৪) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট সংলগ্ন মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টেকেরহাট-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ জন নারী ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে রাজধারীর মিরপুর পল্লবী এলাকার সালমা জামান (৩৫)। অন্য নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে।

ভাংগা হাইওয়ে পুলিশের এসআই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান