ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

গোপালগঞ্জে বিনা’র উচ্চ ফলনশীল ধানের জাত নিয়ে কৃষক প্রশিক্ষণ

প্রতিবেদক
admin
১১ জুন ২০২৪, ২:২০ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশ ও আমন ধানের জনপ্রিয় জাত সমূহের পরিচিতি ও আন্ত:পরিচর্যা- শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র কৃষক প্রশিক্ষণের আয়োজন করে।

গোপালগঞ্জ বিনা উপ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক ড. মো. কামরুজ্জামান, গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ।

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় রিসোর্স পার্সন ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম ও গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার আলমগীর কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুব মাতুব্বর, উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস প্রমূখ। এতে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

কৃষক প্রশিক্ষণে বক্তারা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশ ও আমন ধানের জনপ্রিয় জাতের ফলন, আবাদ, পরিচর্যা নিয়ে আলোচনা করেন। পরে বক্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ