ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

গাজীপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, ২ দোকানিকে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৩, ৫:১৯ বিকাল

Link Copied!

গাজীপুর তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়ার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডলের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দুই দোকানদারকে জারিমানা করা হয়েছে।

আজ রোববার জেলার শ্মশান সংলগ্ন ভুরুলিয়া রোড এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়ার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত -২০১৩) এর ৫(ছ) ধারা মোতাবেক দুই দোকানদারকে (৫,০০০+৫,০০০) মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আশেপাশে দোকানদারদের তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে অবগত করা হয়।

উক্ত মোবাইল কোর্টের সময়ে উপস্থিত ছিলেন গাজীপুর সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. খাদেমুল ইসলাম, গাজীপুর ডিসি অফিসের পেশকার ও গাজীপুর জেলার পুলিশ প্রশাসন। তথ্য দিয়ে সহযোগিতা করেন নাটাবের প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর রহমান।

Facebook Comments Box

আরও পড়ুন

Call to Reform Global Climate Finance Framework for Climate Justice at COP31

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তনের দাবি কপ-৩১-এ

Basumati Agro Introduces New Opportunities in Agribusiness with Swarnobhumi

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

কক্সবাজারে অবকাঠামো তৈরিতে রোহিঙ্গা নারীদের দৃষ্টান্ত স্থাপন

কৃষকের সঙ্গে আলোচনা করে আমনের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

অকটেন-ডিজেলে পরিমাপে কারচুপি, কাফরুলে পাম্পকে জরিমানা

কপ৩১ সম্মেলনে বৈদ্যতায়নে ১৫,৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ

জলবায়ু প্রতিবেদনের জট কাটাতে আইপিসিসি প্রধানের আহ্বান

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু