ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ সকাল

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্বামী-স্ত্রীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করেছেন।

নিহত রিনা আক্তার (৩০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। তার স্বামী আল আমিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা দুজনই একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ইজ্জতপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন এক নারী ও এক পুরুষ। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রেললাইনের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, বিকেলে এক ছেলে ও এক মেয়ে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় তাদের মরদেহ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে।

নিহত রিনার স্বজনরা জানান, রিনা ও আল আমিন প্রায় চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় আলাদা বাসায় ভাড়া থাকতেন।

স্বজনদের দাবি, সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী