ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

গল্প প্রতিযোগিতায় জিতল শিক্ষার্থীরা, ১৪ ডিসেম্বর হবে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৫, ১:০৫ বিকাল

Link Copied!

নাখালপাড়ার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের তিন যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত গল্প লেখা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও গল্প বলার দক্ষতা উপস্থাপন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্রেণির জন্য নির্ধারিত শব্দ সীমার মধ্যে মনোযোগী ও প্রাঞ্জল গল্প লিখে বিচারকদের মুগ্ধ করেছেন। এই আয়োজন কেবল গল্প লেখার প্রতিভা নয়, শিক্ষার্থীদের চিন্তাশীলতা ও কল্পনাশক্তি বিকাশের ক্ষেত্রও তৈরি করছে।

আজ এই প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জেবুন নেসা হেলেন।

প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে প্রদান করা হবে।

বিজয়ীদের তালিকা:

ক বিভাগ (প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি, ৩০০-৪০০ শব্দ)

প্রথম স্থান: মো. জুবাইয়ের হোসেন, (জুলাইয়ের শহিদ রাজু), (সদস্য নং ৪৪), ষষ্ঠ শ্রেণি, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।

দ্বিতীয় ও তৃতীয় স্থান (যৌথ):
১. মো. মাইনুল হাসান ইয়ামিন, (ফুটবল খেলা), ষষ্ঠ শ্রেণি, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।
২. দ্বীন ইসলাম শুভ, (একটি ভয়ানক রাত), ষষ্ঠ শ্রেণি, সিভিল এভিয়েশন হাইস্কুল এন্ড কলেজ।
৩. ইব্রাহিম এইচ ভূঁইয়া, (অভিশপ্ত পুকুর), ষষ্ঠ শ্রেণি, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।
৪. ফয়সাল বিন কাদির আপন, (আমার প্রথম ট্রেন জার্নি), ষষ্ঠ শ্রেণি, সিভিল এভিয়েশন হাইস্কুল এন্ড কলেজ।

খ বিভাগ (সপ্তম থেকে দশম শ্রেণি, ৭০০-৮০০ শব্দ)

মোছা. জুবাইদা আক্তার তানজিলা, (রানারস আপ), অষ্টম শ্রেণি, নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়।

মো. জাহিন আল আরাফাত, (নতুন জামা), অষ্টম শ্রেণি, নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়।

মৌমিতা তাসনিম পারি, (অবরুদ্ধ পালক), দশম শ্রেণি, নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়।

গ বিভাগ (একাদশ থেকে তার উপরে, ১০০০-১২০০ শব্দ)

নিয়ামুতুল ইসলাম শান্ত, (মেইল ট্রেন), সম্মান, মার্কেটিং, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ।

আইরিন জান্নাতী, (মায়া), জাতীয় বিশ্ববিদ্যালয়।

তৌসিফ খান, (শেষ ট্রেন থামে না), স্নাতক প্রথম বর্ষ, তেজগাঁও কলেজ।

পুরস্কার:

প্রথম পুরস্কার: ৫০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড ও ৫০০ টাকা মূল্যমানের বই।

দ্বিতীয় পুরস্কার: ৩০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড ও ৩০০ টাকা মূল্যমানের বই।

তৃতীয় পুরস্কার: ২০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড ও ২০০ টাকা মূল্যমানের বই।

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গল্প লেখার দক্ষতা বিকাশের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

PROGGA Calls for Investing Increased Health Budget for NCD Control

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার

realme Celebrates World Cup Campaign offering Exclusive Rewards

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা