ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

গর্ভবতীরাও ঝুঁকছেন ই-সিগারেটে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ডিসেম্বর ২০২৩, ১২:১০ বিকাল

Link Copied!

গর্ভবতীরাও ঝুঁকছেন ই-সিগারেটে

ই-সিগারেটের ক্ষতিকর দিকগুলো দিন দিন স্পষ্ট হচ্ছে। অনেক দেশ ইলেকট্র্রনিক সিগারেটের ব্যবহারে বিধি-নিষেধ আরোপ করেছে। কিন্তু অন্যদিকে দিন দিন এর ব্যবহারও বাড়ছে। শুধু তাই নয়, এক গবেষণায় দেখা গেছে যে গর্ভবতী নারীদের মধ্যে এ প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে।

গত ১৩ ডিসেম্বর জেএএমএ জার্নালে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এ সংক্রান্ত প্রতিবেদন। গবেষণাটি হয়েছে গর্ভবতী নারীরা ই-সিগারেটের দিকে ঝুঁকছেন কিনা সে বিষয়ের ওপর। সেখানে দেখা গেছে, কিশোর-কিশোরীরা দাহ্য সিগারেটের পরিবর্তে ই-সিগারেটে বেশি আসক্ত হয়ে পড়ছে।

গবেষণা পর্ষদের প্রধান জিয়াওঝং ওয়েন বলেন, আমরা জানি সাম্প্রতিক বছরগুলোতে কিশোর-কিশোরীদের মধ্যে ই-সিগারেটের প্রতি ঝোঁক বেড়েছে। কিন্তু গর্ভবতী নারীদের মধ্যে এ নিয়ে গবেষণা সীমিত পর্যায়ে ছিল। এ কারণে ২০১৬ থেকে ২০২১ সালের ইউএস প্রেগন্যান্সি রিস্ক অ্যাসেসমেন্ট মনিটরিং সিস্টেমের (পিআরএএমএস) আওতায় ১০ হাজার ৪২৮ জন গর্ভবতীর ওপর গবেষণা করা হয়। এতে দেখা গেছে, আগের চেয়ে ই-সিগারেটের প্রতি আসক্তি বাড়ছে। অংশগ্রহণকারীদের মধ্যে বেশির ভাগই দাহ্য সিগারেটের পরিবর্তে ই-সিগারেট ধরেছেন। যদিও এটা প্রতিষ্ঠিত সত্য যে গর্ভকালীন ধূমপান সন্তানের ওপর প্রভাব পড়ে।

[দৈনিক আমাদের সময়, মেডিক্যাল এক্সপ্রেস]

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস