ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ

খালের আধুনিকায়নে ডিএনসিসির সাথে কাজ করবে বাংলাদেশ নৌবাহিনী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অক্টোবর ২০২৩, ১১:৪২ সকাল

Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। গতকাল রবিবার (২২ অক্টোবর ২০২৩) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খালগুলোর আধুনিকায়নে ও টেকসই উন্নয়নে ডিএনসিসি ও বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে কাজ করার বিষয়ে ডিএনসিসি মেয়র এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান একমত পোষণ করেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা শহরকে বাঁচাতে হলে খালগুলোকে রক্ষা করতে হবে। ওয়াসা থেকে বুঝে পাওয়ার পরে আমরা খালগুলো অবৈধ দখলমুক্ত করে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম চালাচ্ছি। শহরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো অপরিহার্য। খালে পানির প্রবাহ নিশ্চিত করে নৌযান চলাচলের ব্যবস্থা করলে যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে। আমি আশা করছি এক্ষেত্রে ডিএনসিসির সাথে বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে কাজ করলে খালগুলোর আধুনিকায়ন করে টেকশই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।’

এসময় ডিএনসিসি মেয়র বাংলাদেশ নৌবাহিনী প্রধানকে খালের আধুনিকায়ন ও খালের পাড়ে পরিকল্পিত সবুজায়নের জন্য কারিগরি সহায়তার আহবান জানালে নৌবাহিনী প্রধান একমত পোষণ করেন এবং খালগুলোকে দৃষ্টিনন্দন করে একটি বাসযোগ্য ঢাকা গড়তে তিনি ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাহ-উল-আজিম, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু