ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

খামারিদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৪, ৩:১৭ বিকাল

Link Copied!

চৌদ্দগ্রাম (কুমিল্লা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের উপজেলার বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মৎস্য খামার ও মুরগি খামার পরিদর্শন করেছেন। এ সময় মৎস্য খামারিরা উপদেষ্টার কাছে সহজ শর্তে ব্যাংক ঋণ, পোনা মাছ সরবরাহ, বিদ্যুৎ খাতে ভর্তুকি, ব্যাংকের কিস্তি কয়েক মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ করেন। এরপর আটগ্রাম ও বাতিসা দৈনিক বাজারে ক্ষতিগ্রস্ত বয়লার মুরগি খামার ও সোনালি মুরগি খামার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত খামারিদের সাথে কথা বলেন। উপদেষ্টা এ সময় খামারিদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং একই সাথে নিরাপদ মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় খামার পরিদর্শন শেষে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উপজেলার ফাল্গুনকরা, বাড়াইস, মুন্সিরহাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামার পরিদর্শন করেন এবং মৎস্য চাষীদের সাথে কথা বলেন। এ সময় মৎস্য খামারিরা উপদেষ্টার কাছে সহজ শর্তে ব্যাংক ঋণ, পোনা মাছ সরবরাহ, বিদ্যুৎ খাতে ভর্তুকি, ব্যাংকের কিস্তি কয়েক মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ করেন। এরপর আটগ্রাম ও বাতিসা দৈনিক বাজারে ক্ষতিগ্রস্ত বয়লার মুরগি খামার ও সোনালি মুরগি খামার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত খামারিদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, যুগ্ম সচিব ড.আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, যুগ্ম সচিব মোসাম্মৎ জোহরা খাতুন, কুমিল্লা জেলা মৎস্য অফিসার বেলাল হোসেন, কুমিল্লা প্রাণিসম্পদ অফিসার চন্দন কুমার পোদ্দার, জেলা মৎস্য দপ্তর কুমিল্লার সিনিয়র সহকারী পরিচালক, মেহেদী হাসান শাওন প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক