ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ক্যানসার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর বসানোর উদ্যোগ সরকারের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২৬, ১:০৫ বিকাল

Link Copied!

দেশের ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়াতে বিভিন্ন হাসপাতালে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মেশিন পরিচালনার জন্য ৩০৫ জন রেডিওথেরাপি টেকনিশিয়ান ও ১২৫ জন ফিজিসিয়ানের পদ সৃষ্টির লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাক-কান-গলা ইনস্টিটিউটের চিকিৎসকদের দক্ষতা ও সেবার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন। সেখানে চিকিৎসকদের দক্ষতা, জটিল অস্ত্রোপচার, রোগীদের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। বিশেষ করে শ্রবণক্ষমতা হারানো ব্যক্তিদের চিকিৎসার মাধ্যমে শোনার সক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

ইনস্টিটিউটের সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল যথেষ্ট নয়। এ জন্য নাক-কান-গলা ইনস্টিটিউটের দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের ব্যবস্থাও করা হবে।

চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়ে তিনি জানান, ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তির আবেদনের সময় ২৫ অক্টোবর শেষ হয়েছে। এখন নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া আড়াই হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের বিশেষ নিরাপত্তা যাচাই (এসবি ভেরিফিকেশন) চলছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতাল এবং ওয়ার্ডের হেলথ ওয়েলফেয়ার সেন্টারের জন্য ১৬ হাজার কোটি টাকার একটি দরপত্র আহ্বান করা হবে। এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

দেশের আটটি বিভাগে নির্মাণাধীন ক্যানসার ইনস্টিটিউটগুলোর কাজ প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে বলেও জানান তিনি। এসব প্রতিষ্ঠানে রেডিওথেরাপি মেশিন স্থাপনের ব্যবস্থা করা হবে। আগামী ছয় মাসের মধ্যে জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ জন্য দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রায় ১ হাজার ১০০টি ডায়ালাইসিস মেশিনের দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্য খাতে বরাদ্দের বিষয়ে তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জটিল রোগের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক