ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

কোল্ড স্টোরেজে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিতের নির্দেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অক্টোবর ২০২৩, ৩:২৭ বিকাল

Link Copied!

কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে (প্রতি কেজি ২৬-২৭ টাকা) আলু বিক্রয় করতে একজন মনোনীত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল (১ লা নভেম্বর, বুধবার) থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে বলেও জেলা প্রশাসকদের বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে আজ সোমবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সকল জেলা প্রশাসকদের এ নির্দেশ দেয়া হয়েছে। The Control of Essential Commodities Act-1956 এর ৩ (২) (ই) অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

আলু ব্যবসায়ীগণ কোল্ড স্টোরেজ ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অত্যধিক দামে আলু বিক্রি করছেন। জনস্বার্থে আলুর বাজার স্থিতিশীল করার লক্ষ্যে The Control of Essential Commodities Act-1956 এর ৩ (২) (ই) জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জরুরী ভিত্তিতে তার জেলাধীন কোল্ড স্টোরেজসমূহ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ক্ষেত্রে জেলা প্রশাসকগণ জেলা/উপজেলা পর্যায়ে একজন উপযুক্ত কর্মকর্তাকে এক/একাধিক স্টোরেজ তত্ত্বাবধানে দায়িত্ব অর্পণ করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় করবেন।

এছাড়া, ক্রেতাকে কোল্ড স্টোরেজ পর্যায়ে বিক্রির পাকা রশিদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকার নির্ধারিত গত ১৪ সেপ্টেম্বর মাসে আলুর বিক্রয় মূল্য কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু সরকার নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রয় করা হচ্ছে না।

এ প্রেক্ষাপটে The Control of Essential Commodities Act-1956 এর ৩ (২) (ই) অনুযায়ী কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল জেলা প্রশাসকদের নির্দেশ প্রদান করা হলো।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র