ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ নভেম্বর ২০২৫, ১২:১৭ বিকাল

Link Copied!

রবি আজিয়াটা পিএলসি গ্রাহকদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন দাখিলের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd বিনা ডেটা খরচে ব্যবহারের সুযোগ চালু করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করতে রবির এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সুবিধার ফলে ই-রিটার্ন জমা দেওয়ার সময় রবি গ্রাহকদের আর মোবাইল ডেটা ফুরিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না। ফলে আরও নির্বিঘ্নে ও আত্মবিশ্বাসের সঙ্গে কর সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারবেন তারা।

দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে রবি এই উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের ই-রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং কর প্রদানের ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা এর অন্যতম উদ্দেশ্য। বিশেষ এই সুবিধা ই-রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া কর প্রদান ও ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পর্কে গ্রাহকদের সহায়তা করতে রবি তার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষামূলক কনটেন্ট প্রকাশ করেছে।

রবি বিশ্বাস করে, এসব উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে— যাতে তারা কোনো জটিলতা ছাড়াই তাদের কর সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারেন।

Facebook Comments Box

আরও পড়ুন

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

PROGGA Calls for Investing Increased Health Budget for NCD Control

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার

realme Celebrates World Cup Campaign offering Exclusive Rewards

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা