ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কৃষি উৎপাদন বাড়াতে নওগাঁয় বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৬, ৫:০৪ বিকাল

Link Copied!

নওগাঁ সদর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় চার হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাক-সবজির বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা। সময়োপযোগী সহায়তার মাধ্যমে কৃষিখাতকে আরও সমৃদ্ধ করাই সরকারের উদ্দেশ্য। তিনি কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক উৎপাদনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ২ হাজার ১০০ জন কৃষকের মধ্যে রোপা আমন চাষের জন্য ৫ কেজি করে ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৪৫০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও ১০ কেজি করে ডিএপি-এমওপি সার দেওয়া হয়।

এ ছাড়া ১ হাজার ১৫০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন বিভিন্ন শাক-সবজির বীজ এবং ১৫ কেজি করে ডিএপি-এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি ৪৩০ জন উপকারভোগীর প্রত্যেককে পাঁচটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার