ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কৃষিখাত ও কৃষি বাণিজ্যের উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মে ২০২৪, ১২:২২ বিকাল

Link Copied!

বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির জন্য আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া, অস্ট্রেলিয়া-বাংলাদেশ উভয় পক্ষই মৎস্য ও প্রাণিসম্পদ পণ্যসহ দ্বিপাক্ষিক কৃষি বাণিজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

বুধবার (২২ মে) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ কৃষিবিষয়ক দ্বিপাক্ষিক বৈঠকে’ এসব বিষয়ে সহযোগিতায় সম্মত হয় দুদেশ।

বাংলাদেশের কৃষিসচিব ওয়াহিদা আক্তার এবং অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের কৃষি, মৎস্য ও বন বিভাগের সচিব অ্যাডাম ফেনেসি পিএসএম তাদের নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধিদলে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এবং মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন।

বৈঠকে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল বাংলাদেশে মিথাইল ব্রোমাইড ফিউমিগেশন সুবিধা স্থাপনসহ প্ল্যান্ট কোয়ারেন্টাইন, বায়োসিকিউরিটি, জার্মপ্লাজম এক্সচেঞ্জ, জেনেটিক রিসার্চ, ব্রিড ডেভেলপমেন্ট, ফার্ম ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

অস্ট্রেলিয়া থেকে সরাসরি খাদ্যশস্য বিশেষ করে গম ক্রয়ের ক্ষেত্রে জিটুজি ভিত্তিতে করা যায় কিনা, সে বিষয়ে বিকল্পগুলো অন্বেষণ করতে দুদেশই সম্মত হয়েছে। দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠকসহ নিয়মিত বৈঠক ও অন্যান্য সংলাপের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতেও সম্মত হয়েছে দুদেশের প্রতিনিধিদল। বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মকর্তা এবং সেক্টরের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক