ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

কৃষিখাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে : কৃষি উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ফেব্রুয়ারী ২০২৫, ৯:২৬ বিকাল

Link Copied!

কৃষিখাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাজধানীর খামার বাড়িস্থ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কৃষিখাতে দক্ষ মানবসম্পদ গড়ার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করতে হবে। এ কাজে কৃষি গবেষণা কাউন্সিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সকল গবেষণার ফলাফল কৃষকের কাছে পৌঁছলে কৃষক উপকৃত হবে। কৃষি যান্ত্রিকীকরনের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। এ বিদেশ থেকে আমদানি বন্ধ করতে হবে।

সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হ্রাস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রয়োজনের অধিক সার ব্যবহার জমির উর্বরতা হ্রাস করছে। সারের ভর্তুকিতে সরকারের ও প্রচুর অর্থের জোগান দিতে হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা কৃষির সাফল্যের কথা তুলে ধরে বলেন, দেশে খাদ্য শস্য উৎপাদন ভালো হয়েছে। বোরো মৌসুমে ফলন আশানুরূপ হলে চালের সংকট হবে না। আলু ও পেঁয়াজেরও ভালো ফলন হয়েছে, দাম ও হ্রাস পেয়েছে।

উপদেষ্টা বলেন, কৃষকদের চাষাবাদ টেকসই করতে সার, বীজ, চাষ উপযুক্ততা, ফসল বহুমুখী করনসহ যাবতীয় তথ্য সম্বলিত এপস ‘খামারী’ চালু করা হচ্ছে। শীঘ্রই সব্জি ও ফল সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার স্থাপন কর হবে।

রমজানে যাতে দ্রব্যমূল্য না বাড়ে এ বিষয়ে সরকার সজাগ থাকবে। চাঁদাবাজি দাম বাড়ার পেছনে অন্যতম কারন, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২