ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কৃষকদের কল্যাণে সবসময় পাশে আছে সরকার : পার্বত্য মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ নভেম্বর ২০২৩, ৫:১৩ বিকাল

Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, স্বাধীনতার সময়ে মানুষ ছিল ৭ কোটি। এদের খাবারের যোগান দিতো আমাদের কৃষক-কিষাণ ভাই ও বোনেরা। আর এখন বাংলাদেশের মানুষ ১৭ থেকে ১৮ কোটি। এ বর্ধিত জনসংখ্যার প্রধান খাদ্য শষ্য সারা বছর ধরে ফলন ফলান আমাদের এ কৃষক। কৃষকবান্ধব আওয়ামী লীগ সরকার কৃষকদের কল্যাণে সবসময়ই তাদের পাশে আছে এবং আগামিতেও থাকবে। মন্ত্রী বলেন, কৃষক বাঁচলে তো মানুষের পেট বাঁচবে।

আজ শনিবার (১১ নভেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবনের অডিটরিয়ামে স্ট্রেনদিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্র্যাক্টস শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় বান্দরবান জেলার কৃষকদের মাঝে আয়বর্ধনকারী শাকসবজির বীজ বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান সবুজ কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষকদের ভাগ্যোন্নয়নের জন্য ২৫ বিঘা জমি, সমবায় সমিতি, কৃষি ব্যাংক সবকিছুই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে নির্ধারণ করে গিয়েছিলেন। আর জাতির পিতা বঙ্গবন্ধুর নির্ধারণ করা কাজগুলো জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠুভাবে সম্পাদনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য কৃষকদের জন্য পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, ধান মাড়াই মেশিনসহ বিনামূল্যে সার ও বীজ বিতরণ অব্যাহত রেখেছেন। মন্ত্রী বলেন, আর এই সারের জন্য আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের সময় কোন কৃষককে গুলি খেয়ে মৃত্যুর শিকার হতে হয়নি। মন্ত্রী বলেন, এই সরকার কৃষিবান্ধব সরকার।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। আনাচে কানাচে কৃষি শষ্য ফসল, শাক-সবজি উৎপাদন করতে হবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বীর বাহাদুর ২ হাজার ৪০০ পরিবারের মাঝে ১২ প্রকারের শাক সবজি বীজ বিনামূল্যে বিতরণ করেন।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা, ক্যসাপ্রু, মোজাম্মেল হক বাহাদুর, মূখ্য নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ, নির্বাহী মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক