ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

কাল থেকে তিন দিন ভুগতে পারেন ইন্টারনেট সমস্যায়!

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ

Link Copied!

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের কারণে আগামী বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বুধবার (৮ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটায় অবস্থিত সি-এমই-ডব্লিউই-৫ সাবমেরিন কেবলে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে।

এর ফলে দেশে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা সেবা আংশিক বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৪-এর মাধ্যমে সংযুক্ত ইন্টারনেট সেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Facebook Comments Box

আরও পড়ুন

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ