ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

কয়েকটা সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে : মৎস্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৪, ৬:৪৮ বিকাল

Link Copied!

মৎস্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভোলার মেঘনা নদীতে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৪’ এর চলমান কার্যক্রম প্রত্যক্ষ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার। নৌযানে ঘুরে দেখলেন নদীর পরিবেশ আর তীরে এসে খবর নিলেন কর্মহীন জেলেদের।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশাসহ বিভিন্ন এলাকার মেঘনা নদী ঘুরে দেখেন উপদেষ্টা। পরে তিনি শিবপুরের ভোলার খাল সংলগ্ন বালুর মাঠে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভা করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেন, ‘সত্যিকারের জেলেরা আইন ভঙ্গ করছেন না। আইন ভঙ্গ করছেন ইলিশ ব্যবসায়ী ও মুনাফাভোগীরা। তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলা ইলিশের জন্য গুরুত্বপূর্ণ। দেশের মোট ইলিশের ৩ ভাগের একভাগ উৎপাদন হয় এখানে। ইলিশের জন্য ভোলাকে যেন আন্তর্জাতিকভাবেও চিনে সে চেষ্টা আমরা অবশ্যই করব।’

এসময় তিনি বাজার সিন্ডিকেট প্রসঙ্গে বলেন, ‘বাজারের নিয়ন্ত্রণের বিষয়ে কিছু প্রাকৃতিক কারণ আছে। কিন্তু সিন্ডিকেট একটা বড় সমস্যা। কয়েকটা সিন্ডিকেট ঢাকা ও ঢাকার বাইরের বাজার নিয়ন্ত্রণ করছে। আমরা মনিটরিং করছি এবং বিকল্প বাজার ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করছি। উৎপাদনের জায়গা থেকে ক্রেতা পর্যন্ত আসতে যে হাত বদলগুলো হয় সেটা কমাতে হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার নৌ পথে ভোলায় এসে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মেঘনা নদীতে মা ইলিশের নির্বিঘ্নে চলাচলের জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে ঘুরে দেখেন। একই ইলিশের উৎপাদন বাড়াতে সাথে মৎস্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশা দেন। পরে তিনি শিবপুরে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় নিষেধাজ্ঞাকালিন কর্মহীন জেলেদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়। উপদেষ্টা জেলেদের দাবি পূরণের আশ্বাস দেন।

জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান, কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩