ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

এসডিজি বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালিকরণ বিষয়ক সেমিনার

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অগাস্ট ২০২৩, ৩:৫২ বিকাল

Link Copied!

এসডিজি বাস্তবায়নে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের গুরুত্ব বিষয়ক একটি সেমিনারের আয়োজন করেছে উন্নয়ন সমন্বয়। আগামীকাল ০৩ আগস্ট ২০২৩ (সকাল ১১.০০টায়), বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের (লিফট-০৬) সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আখতার হোসেন। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি বিষয়ক) মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর প্রাক্তন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, এবং বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. এস. এম. জুলফিকার আলী । সেমিনারের সভাপতিত্ব করবেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

এছাড়া সেমিনারে তামাক-বিরোধী অ্যাক্টিভিস্ট/সংগঠন, গবেষকগণ, অর্থনীতিবিদগণ, স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট নাগরিকগণ ও গণমাধ্যমের কর্মীগণ জনস্বাস্থ্য রক্ষার্থে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ বিষয়ে নিজ নিজ মতামত ব্যক্ত করবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা