ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৩, ৫:২৯ বিকাল

Link Copied!

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের আজ দ্বিতীয় দিনে লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ৪টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসিসির ১০টি অঞ্চলেই একযোগে অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। পুরো জুলাই মাসে এই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযানে অংশ নেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ এ.কে.এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে: কর্ণেল মোঃ গোলাম মোস্তফা সারওয়ার, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ মশক কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন এবং মশার উৎসস্থল ধ্বংস করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশে ৯৭ মিমি বৃষ্টি

চীনে সুপার টাইফুন বাভির তাণ্ডব, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

Exclusive Gifts Await with vivo Y500 pre-order

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

OPPO Teams Up with BD’s Own Messi, Jamal Bhuyan, to Support Bangladesh Football

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অতিরিক্ত কাঁঠালের বিচি খেলে হতে পারে যেসব সমস্যা

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠিতে পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষক