ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিল কলকাতার ব্যবসায়ীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৫, ১০:১৪ সকাল

Link Copied!

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে ভারতের ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।

চিঠিতে বলা হয়েছে, দুর্গাপূজা শুরু হওয়ার আগেই যেন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। পাশাপাশি সময়সীমা তুলে নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

ভারতের অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ চিঠিতে উল্লেখ করেন, গত বছর বাংলাদেশ ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিলেও, ইলিশ গিয়েছিল ৫৭৭ মেট্রিক টন।

এর কারণ হিসেবে তিনি বলেন, ইলিশ রফতানির জন্য নির্ধারিত ৩০-৪৫ দিনের সময়সীমা যথেষ্ট নয়। তাই এবার যেন সময়সীমা না বেঁধে দেওয়া হয়, সে অনুরোধও জানানো হয়েছে।

এ বিষয়ে হাওড়ার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন, প্রতিবছর আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি। এবারও করেছি। যেহেতু এই বছর দুর্গাপূজা সেপ্টেম্বরেই, তাই আগেভাগেই মাছের ব্যবস্থা করা দরকার।

তিনি আরও বলেন, আগে এক মাস সময় পেতাম। এবার যদি বেশি সময় পাওয়া যায়, তাহলে আমদানিও বেশি করা সম্ভব হবে।

তবে যদি বাংলাদেশ ইলিশ রফতানির অনুমতি না দেয়, তাহলে ভারতের বাজারে মিটানোর জন্য গুজরাট, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং মিয়ানমারের ওপর নির্ভর করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূজার সময় বাঙালির খাদ্যতালিকায় ইলিশ অন্যতম। আর পদ্মার ইলিশের কদর ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বরাবরই বেশি। তাই উৎসবের আগে বাংলাদেশ থেকে ইলিশ পাওয়ার অপেক্ষায় আছে ওপার বাংলার ক্রেতা-বিক্রেতারা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট