ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

ইলিশের দেখা নেই, মণপ্রতি দাম ছুঁই ছুঁই এক লাখ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৫, ৩:৪৪ বিকাল

Link Copied!

বর্ষার ভরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। অল্প যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে, তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বর্তমানে ইলিশ মণপ্রতি বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে ১ লাখ ১২ হাজার টাকা পর্যন্ত। ফলে কেজিপ্রতি দাম দাঁড়াচ্ছে ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। আর দুই কেজি বা তার চেয়ে বড় ইলিশ হলে দাম আরও বেশি।

মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে গিয়ে দেখা গেছে, ৪০০ গ্রাম সাইজের ইলিশের দাম মণপ্রতি ৬৮ থেকে ৭০ হাজার টাকা, ৮-৯শ গ্রাম সাইজের ইলিশ মণপ্রতি এক লাখ টাকা এবং এক কেজির বেশি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১ লাখ ৮ থেকে ১ লাখ ১২ হাজার টাকায়। মাত্র দশ দিনের ব্যবধানে বড় সাইজের ইলিশের দাম বেড়েছে মণপ্রতি ১২ থেকে ৩০ হাজার টাকা।

পটুয়াখালীর সাগরপাড়ের জেলে, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈশাখ থেকে আশ্বিন—এই ছয় মাস হলো ইলিশ মৌসুম। কিন্তু চলতি মৌসুমের অর্ধেক সময় পার হলেও জালে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বৈরী আবহাওয়ার কারণে নদী ও সমুদ্রে ইলিশ ধরা পড়ছে না। ফলে জেলেরা দাদনদাতাদের টাকা শোধ করতে পারছেন না, বাড়ছে ঋণের বোঝা।

এ অবস্থায় জেলে, আড়তদারসহ ইলিশ নির্ভর লাখ লাখ মানুষের মাঝে দেখা দিয়েছে হতাশা। অন্যদিকে আকাশছোঁয়া দামে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা এখন রূপালী ইলিশের স্বাদ ভুলতে বসেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা