ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ইলিশের দাম নির্ধারণ করতে মন্ত্রণালয়ে চিঠি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুন ২০২৫, ৪:০৯ বিকাল

Link Copied!

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ইলিশ মাছের মূল্য নির্ধারণের জন্য অনুরোধ জানিয়েছেন। সিন্ডিকেটের কারণে ইলিশের দাম সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) তিনি মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি প্রদান করেন।

চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অতুলনীয় স্বাদের। ২০১৭ সালে চাঁদপুরকে ‘ইলিশের বাড়ি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও কিছু অসাধু ব্যবসায়ী নিজের ইচ্ছেমতো দাম নির্ধারণ করে ক্রেতাদের ভোগান্তি সৃষ্টি করছেন। চাঁদপুরের স্থায়ী বাসিন্দারাও উচ্চ মূল্যের কারণে ইলিশ ক্রয় করতে পারছেন না।

তিনি আরও বলেন, যেহেতু ইলিশ দেশের বিভিন্ন সাগরতীরবর্তী জেলায় ধরা পড়ে, তাই শুধু চাঁদপুরে দাম নির্ধারণ করলে তা ফলপ্রসূ হবে না। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ইলিশের দাম ওঠানামা করছে, যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ইলিশ আহরণে উৎপাদন খরচ না থাকলেও অন্যান্য আনুষঙ্গিক খরচ বিবেচনা করে মূল্য নির্ধারণ জরুরি।

জেলা প্রশাসক বলেন, “এ বিষয় নিয়ে অনেক সময় আলোচনা হয়েছে, এবারই প্রথম অফিসিয়ালি মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হলো। আশা করছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

চাঁদপুর ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, পটুয়াখালীসহ অন্যান্য জেলায় ইলিশের মূল্য নিয়ন্ত্রণের জন্য সামগ্রিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট