ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইতিহাসে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহ করল সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৫, ৪:৪৯ বিকাল

Link Copied!

চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের সময়সীমা শেষ হয়েছে। এবার মোট ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করেছে সরকার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয় জানায়, ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ শেষ হয়েছে ১৫ আগস্ট। এবারের সংগ্রহ কর্মসূচিতে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান, ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে—যা পূর্বের যেকোনো সময়ের তুলনায় বেশি।

প্রতিবছর বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক ও সরবরাহকারীদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করে থাকে সরকার। পাশাপাশি বিদেশ থেকেও চাল ও গম আমদানি করা হয় বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের জন্য।

সংগ্রহ করা চাল-ধান ব্যবহার করা হবে খাদ্যবান্ধব কর্মসূচি, অতিদরিদ্রদের খাদ্য সহায়তা, কাজের বিনিময়ে খাদ্য, টিসিবির ফ্যামিলি কার্ড, ওএমএস (ওপেন মার্কেট সেল), জরুরি রেশন ও ত্রাণ কার্যক্রমে।

সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের গুদামে ২০ লাখ ৫০ হাজার টনের বেশি ধান, চাল ও গম মজুত রয়েছে।

এবার ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ করা হয়। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা দরে সংগ্রহ করেছে সরকার, যা গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি। এছাড়া গম সংগ্রহের জন্য প্রতি কেজি ৩৬ টাকা দর নির্ধারণ করা হলেও এর কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করা হয়নি।

গত বছর বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকায় সংগ্রহ করেছিল সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা