ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক
  3. লাইফস্টাইল

ইংরেজি বর্ষবরণ : সতর্কতার পরও মেট্রোরেলে ফানুসের ‘আক্রমণ’

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জানুয়ারী ২০২৪, ৫:৫৬ বিকাল

Link Copied!

মেট্রারেলের তারে আটকে থাকা ফানুস উদ্ধার [ছবি-সংগৃহিত]

সতর্কতার বার্তা দেওয়ার পরও ফানুসে আক্রান্ত হয়েছে মেট্রোরেল। পুরোপুরি বিদ্যুৎ-চালিত এই গণপরিবহনটি যেন কোনো ক্ষতির মুখে না পড়ে বা চলাচল বাধাগ্রস্ত না হয়, সে জন্য ‘ফানুস’ ওড়ানো নিয়ে সতর্ক করেছিল কর্তৃপক্ষ। তবে সতর্কবার্তাও আটকানো গেল না ফানুস আক্রমণ।

বিদ্যুতের ঝুলন্ত তারের সঙ্গে ট্রেনের সংযোগের মাধ্যমে গণপরিবহনটিতে বিদ্যুৎ পরিবহন হয়। এই ব্যবস্থায় ফানুস, ঘুড়ি, কাপড় কিংবা এ জাতীয় বস্তু আটকে গেলে বিদ্যুৎ পরিবহন বাধাগ্রস্ত হয়, যা থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। গত বছরও এ দিনে ফানুসের আক্রমণের শিকার হয়েছিল আধুনিক এই পরিবহনটি, যার কারণে প্রায় ‍দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

তবে গত বছরের ফানুস আটকানোর অভিজ্ঞতার আলোকে এবছর আগের থেকেই প্রস্তুত ছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। তাই ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কর্মীরা রাত ৩টা থেকে মেট্রোরেলের বিভিন্ন স্থানে পরিদর্শনে ছিল। যেখানে যেখানে ফানুস আটকে ছিল, তা অপসারণ করা হয়েছে রাতেই।

Facebook Comments Box

আরও পড়ুন

স্বল্পআয়ের মানুষের জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

South Asia’s Largest Discount Festival to Be Held in Dhaka This December

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

বিশ্ববাজারে চার মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

Charging Worries Fade as vivo Teases the Upcoming Y500

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

জুলাইয়ে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩