ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক
  3. প্রবাসীর কথা

আন্তর্জাতিক রুটের টিকেটে ২০% ডিসকাউন্ট দিচ্ছে বিমান

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৯ বিকাল

Link Copied!

আজ ২১ সেপ্টেম্বর থেকে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী ১০তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ১৫ থেকে ২০ শতাংশ ডিসকাউন্টে টিকেট বিক্রি করছে।

কাঠমাণ্ডু, দিল্লি, কলকাতা ও ঢাকার যাত্রীদের জন্য জাপানের নারিতা রুটের টিকেট ক্রয়ে ২০% ডিসকাউন্ট দেয়া হচ্ছে। অর্থাৎ এসব রুটের যেসকল সম্মানিত যাত্রী নারিতা যাবেন বা নারিতা থেকে এসব রুটে বিমানের ফ্লাইটে ভ্রমণ করবেন তাদের জন্য বর্তমান মার্কেট ফেয়ারের উপর ২০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হচ্ছে। এসকল রুটের যাত্রীগণ মেলার পাশাপাশি বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে প্রমোকোড RISINGSUN ব্যবহার করে ২০% ছাড়ের টিকেট ক্রয় করতে পারবেন।

অফারটি ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চালু থাকবে। এছাড়াও ঢাকা থেকে যেসকল যাত্রী গুয়াংজু, আবুধাবি,দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, ব্যাংকক, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু যাবেন সেসকল যাত্রী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে মেলা থেকে টিকেট ক্রয় করলে বর্তমান মার্কেট ফেয়ারের উপর ১৫% ডিসকাউন্ট পাবেন।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি। এসময় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থাসহ বিমানের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উক্ত মেলার টাইটেল স্পন্সর।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!