ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ সকাল

Link Copied!

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে সামনে রেখে বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান আরও জোরালো হয়ে উঠেছে। জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতিবছর এ দিবসটি নতুন প্রতিশ্রুতি ও অঙ্গীকারের বার্তা নিয়ে পালিত হয়ে আসছে। আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমানতালে দিবসটি পালন করে আসছে।

দুর্নীতি সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির অগ্রগতির অন্যতম বড় বাধা-এই উপলব্ধি থেকেই দিনটির গুরুত্ব ক্রমেই বাড়ছে। এবারের প্রতিপাদ্য- “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা”। প্রতিপাদ্যটি তরুণদের দুর্নীতিবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে, যা ভবিষ্যতে স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সারাদিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামূল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগ, ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভা ও এনজিও প্রতিষ্ঠানগুলোও নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।

এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দিবসটি উপলক্ষে ‘কর্তৃত্ববাদের পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

জাতিসংঘের ঘোষণামতে এবার পালিত হচ্ছে ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। বাংলাদেশ ২০০৭ সাল থেকে দিবসটি পালন শুরু করে এবং ২০১৭ সাল থেকে সরকারিভাবে এ দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়ে আসছে।

দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠায় আজকের এই দিবস নতুন করে স্বচ্ছতা, নৈতিকতা এবং জবাবদিহির প্রতি প্রতিটি নাগরিককে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩