ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আজ ফ্রি ইন্টারনেট ডে, সব মোবাইল গ্রাহকের জন্য ১ জিবি ডাটা ফ্রি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৫, ১১:২৯ সকাল

Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ১ জিবি ফ্রি ইন্টারনেট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঘোষণায় আজ ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে পালন করা হচ্ছে।

এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে দেশের চারটি মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক—গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছিল যে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে হিসেবে পালন করা হবে। সেই অনুসারে আজ থেকে ফ্রি ডাটা সরবরাহ কার্যকর করা হয়েছে।

কিভাবে পাবেন ফ্রি ইন্টারনেট?
ফ্রি ডাটা নিতে গ্রাহকদের নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে। প্রতিটি অপারেটরের জন্য কোড ভিন্ন:

গ্রামীণফোন: *১২১*১৮০৭#
বাংলালিংক: *১২১*১৮০৭#
রবি: *৪*১৮০৭#
টেলিটক: *১১১*১৮০৭#

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস স্মরণ এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস