ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

আগামী পাঁচ দিন যেমন থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অক্টোবর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির প্রবণতা আগামী পাঁচ দিনে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

তিনি জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল, অর্থাৎ ৭ অক্টোবর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।

৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়া অধিদফতর সতর্ক করেছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় হঠাৎ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা