ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. জীবন বীমা ও ব্যাংক

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুন ২০২৬, ৪:০১ বিকাল

Link Copied!

দেশের বাইরে উন্নত চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে এসবিএসি ব্যাংক পিএলসি.।

সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চিকিৎসা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং এসবিএসি ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পক্ষে হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় এসবিএসি ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং মো. ফিরোজ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের অ্যাকাউন্টধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে চিকিৎসা প্যাকেজে বিশেষ ছাড়, বিদেশে চিকিৎসা গ্রহণে প্রয়োজনীয় সহায়তা এবং চিকিৎসা-সংক্রান্ত সমন্বিত সেবা।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশে ও বিদেশে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী রোগীদের চিকিৎসাযাত্রার প্রতিটি ধাপ আরও সহজ, নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় হবে। ফলে রোগী ও তাদের পরিবার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে আরও আত্মবিশ্বাসী হতে পারবেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ চুক্তির ফলে এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণে নতুন সুবিধা পাবেন এবং প্রয়োজনের সময়ে নির্ভরযোগ্য চিকিৎসা সহায়তা সহজে নিশ্চিত করতে পারবেন।

চিকিৎসা ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশে ও বিদেশে স্বনামধন্য হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে রোগীদের সংযুক্ত করার মাধ্যমে মানসম্মত চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত করাই তাদের লক্ষ্য।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত