ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রফতানি বাড়াবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ মে ২০২৫, ৪:১৩ বিকাল

Link Copied!

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রফতানি বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। চা শিল্পকে শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও সমানভাবে তুলে ধরতে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার (২১ মে) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘পঞ্চম জাতীয় চা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা শ্রমিকদের কাছ থেকে শুনতে পাচ্ছি, চায়ের উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে না। এখানে বসেই ছোট্ট একটা হিসাব করে দেখলাম, যদি ৯ কোটি ৩০ লাখ কেজি চা উৎপন্ন হয়, এরপর যদি বাজারের মূল্যমানে বিক্রি হয়, তাতে খসড়াভাবে তিন হাজার সাতশ থেকে চার হাজার কোটি টাকার চা বাজারে বিক্রি হয়। একই সময়ে যদি স্ট্রিট ভ্যালুতে কনভার্ট করি, তাহলে মিনিমাম ডাবল থেকে ট্রিপল একটি মূল্যমান দাঁড়াবে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে আট থেকে ১০ হাজার টাকার ব্যয় সংগঠিত হয়।’

তিনি বলেন, ‘আমরা যদি এটার একটা সুষম বণ্টন করতে পারি, তাহলে চা শিল্পের যে দুষ্টু চক্রের মধ্যে পড়ে যাচ্ছি, সেখান থেকে জাতীয় সম্পদ চা-কে রক্ষার উপায় খুঁজে বের করতে পারবো। চা শিল্পের ব্যাপক সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। চা শিল্পে বিভিন্ন রকম শুল্ক ও কর অব্যবস্থাপনা আছে, আমরা সেটিকে বন্ধ করতে চাই। এই শিল্পে ডিসিপ্লিন আনতে চাই। যাতে এর মাধ্যমে বাজারে পণ্যমূল্যে স্থিতিশীলতা আসে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়।’

উপদেষ্টা আরও বলেন, ‘চা শিল্পের জন্য যত পরিমাণ জমি নিয়োজিত আছে, তার একটা উপযুক্ত ব্যবহার দরকার। এর অন্যান্য ব্যবহার সেটা নবায়নযোগ্য জ্বালানি হোক অথবা পর্যটন কেন্দ্র হোক, সেদিকে মনযোগ বাড়াতে হবে। তবে মূল লক্ষ্য হচ্ছে, চা থেকেই চায়ের বাগানের সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। চা শ্রমিক, মালিক সকলের সম্মিলিত চেষ্টা দরকার। চায়ের উৎপাদন ব্যয় কমিয়ে বিক্রি মূল্য বাড়াতে হবে। বিক্রি বাড়াতে হলে চা পণ্যের বৈচিত্র্যকরণ ও আকর্ষণীয় করতে হবে।’

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, জাতীয় চা পুরস্কার-২০২৪ বিজয়ী চা শ্রমিক জেসমিন আক্তার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।

অনুষ্ঠানে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৫’ দেওয়া হয়। এছাড়া জাতীয় চা দিবস উপলক্ষে এবছর সর্বোচ্চ চা উৎপাদনকারী কারখানা ক্যাটাগরিতে দুটি বিশেষ পুরস্কার দেওয়া হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট