ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

২৯ পণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মার্চ ২০২৪, ১১:৪১ সকাল

Link Copied!

বাজার নিয়ন্ত্রণে ২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। গত (২৩ মার্চ ২০২৪) শনিবার দুপুরে রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে আবহাওয়া অধিদপ্তর আয়োজিত বিশ্ব আবহাওয়া দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কৃষিমন্ত্রী বলেন, ‘আমি জানি না। বিপণন তো মার্কেটিং, দাম নির্ধারণের বিষয়ে আমি জানি না।’

কৃষি বিপণন অধিদপ্তর আপনার মন্ত্রণালয়ের অধীনের সংস্থা উল্লেখ করলে তিনি বলেন, ‘এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র।’

সরকারিভাবে চাল আমদানির পরিকল্পনা নেই জানিয়ে আব্দুস শহীদ বলেন, বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, সরকারিভাবে আমদানি হলে নানা কারণে বিলম্ব হয়।

আবহাওয়া দিবসের অনুষ্ঠান বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. মো. শামীম হাসান ভূইয়া। কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. শাহ কামাল খান।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ