ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৭৯ টন ভারতীয় পেঁয়াজ আমদানি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৫, ১০:১৩ সকাল

Link Copied!

দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে ২৭টি ভারতীয় ট্রাকে করে মোট ৭৭৯ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

তিনি জানান, সকাল থেকেই ভারতীয় ট্রাকগুলোতে পেঁয়াজ আসতে থাকে। সারাদিনে বিভিন্ন আমদানিকারকের নামে এসব পেঁয়াজ প্রবেশ করে।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, চলতি বছরের এপ্রিল থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে চার মাস এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার ১১৯ জন আমদানিকারককে মোট ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রথমবারের মতো সোনামসজিদ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়। সেদিন দু’জন আমদানিকারক চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ এনেছিলেন।

তবে রোববার নতুন করে ৭৭৯ মেট্রিক টন আসায় চলতি মৌসুমে এখন পর্যন্ত এ বন্দর দিয়ে মোট ৮৭৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স