ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সেপ্টেম্বরের শেষেই তেঁতুলিয়ায় শীতের আগমনী বার্তা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ সকাল

Link Copied!

সেপ্টেম্বরের শেষেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেখা দিয়েছে শীতের আগমনী বার্তা। ভোর থেকে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে উপজেলার বিভিন্ন এলাকা। এতে স্থানীয়দের মধ্যে শীতের অনুভূতি শুরু হয়েছে। তবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শীতকাল আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সেপ্টেম্বরের শেষ দিকে ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশায় কয়েক গজ দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। ফলে সকালের দিকে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা নুরে আলম সিদ্দিকী বলেন, ভোরে ঘন কুয়াশার কারণে কয়েক গজ দূরের পথও স্পষ্ট দেখা যাচ্ছিল না। হিমেল বাতাসের কারণে অনেকেই হালকা গরম কাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হয়েছেন।

স্থানীয় কৃষকেরা জানান, ভোরের কুয়াশা ও আবছা আলোর কারণে মাঠে কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কেটে যায় এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ভোরের ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের আগমনী আবহ স্পষ্ট হয়ে উঠছে। মৌসুমি আবহাওয়ার পরিবর্তনের কারণে সম্প্রতি পঞ্চগড় অঞ্চলে ভোরে এমন কুয়াশা দেখা যাচ্ছে।

এদিকে, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে তেঁতুলিয়ার প্রকৃতিতে শীতের আবহ ফুটে উঠলেও দিনের বেলায় সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ স্বাভাবিক হয়ে আসছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করবে সরকার

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

শব্দদূষণ কমাতে ১৫ দিনে হর্ন অপসারণের উদ্যোগ গাজীপুরে

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণ, অতিরিক্ত মাছ রপ্তানির আহ্বান

পর্যটন ও এভিয়েশন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার

Road Crashes Claim More Young Lives, Youth Seek Road Safety Law

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা

সাভারে দুই বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

ইস্তাম্বুলে জব্দ ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের বিমান

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি জেলায় ভূমিধসের শঙ্কা