ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

সুনামগঞ্জে বজ্রপাতে গৃহবধূ ও শাশুড়ি আহত, মারা গেল ২ গরু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ । ২২ জন

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর কামালপুর এলাকায় বজ্রাঘাতে দুই নারী আহত হয়েছেন। আহতরা হলেন শিল্পী রানী দাস (২০) ও তার শাশুড়ি মিনা রানী দাস (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বজ্রপাতের সময় তারা দুজন আহত হন। একই ঘটনায় তাদের দুটি গরু মারা গেছে বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের অবস্থার বিস্তারিত জানা যায়নি।

এদিকে, এলাকাবাসী বজ্রপাতের এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।