ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

সয়াবিন-ও পাম তেলের নতুন মূল্য ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ সকাল

Link Copied!

সরকারের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। যদিও কয়েকদিন আগে সয়াবিন তেল লিটারে ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে সরকার বাতিল করেছিল।

এই দফায় প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে ৬ ও ৭ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ১৯৫ টাকা, যা আগে ছিল ১৮৯ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে ৯৫৫ টাকা হয়েছে, যেখানে ৩৩ টাকা বাড়ানো হয়েছে। লিটার খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম ১৬৬ টাকা।

কয়েক মাস ধরে ব্যবসায়ীরা তেলের নতুন মূল্য সমন্বয়ের চেষ্টা করছিলেন। গত মাসের ১০ তারিখে তারা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে আবেদন করেছিলেন, যেখানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়ানোর কথা বলা হয়েছিল। ব্যবসায়ীরা গত মাসের ২৪ তারিখ থেকে দাম বাড়িয়ে বাজারজাতও শুরু করেছিলেন।

তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তেলের দাম বাড়ানোর বিষয়টি সরকারি অনুমোদন ছাড়া হওয়ায় তা আইনগতভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তখন ব্যবসায়ীদের শোকজ করা হয় এবং ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

গত সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা বৈঠক করেন। যদিও তখনও তেলের দাম চূড়ান্ত অনুমোদন হয়নি। পরবর্তীতে রোববার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের দাম বাড়ানোর চূড়ান্ত অনুমোদন দেয়। এর আগে ব্যবসায়ীরা আরও দুই দফা সয়াবিন তেলের দাম সমন্বয়ের চেষ্টা করলেও মন্ত্রণালয় তা অনুমোদন করেনি।

 

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত