ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

শেরপুরে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা!

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৬, ২:৪৪ বিকাল

Link Copied!

শেরপুর সদর উপজেলায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আপন এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীনভাবে পশুখাদ্য বিক্রি করছিল। অভিযানের সময় ব্যবসায়ী তোফায়েল আহমেদ গামাকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা অনুযায়ী জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। অভিযানে প্রসিকিউশন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত।

ডা. পলাশ কান্তি দত্ত বলেন, শেরপুরের হাট-বাজারগুলোতে লাইসেন্সবিহীন বহু ফার্মেসি গড়ে উঠেছে, যেখানে ক্ষতিকারক প্রাণী খাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। প্রান্তিক অঞ্চলের কৃষক ও খামারিরা এসব দোকানে গিয়ে প্রায়ই প্রতারিত হচ্ছেন। তিনি আরও জানান, নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত