ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শেরপুরে ট্রাক চাপায় ৩ ইজিবাইক যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মে ২০২৪, ১:৫৪ বিকাল

Link Copied!

শেরপুরে জেলার নকলায় পাইশকা বাইপাস সড়কে গতরাতে ট্রাক চাপায় ইজিবাইক যাত্রী স্বামী-স্ত্রী, শ্বাশুসিহ ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে স্বজনের জানাযা শেষে ইজিবাইকে শেরপুরে নালিতাবাড়ীর বাড়ী ফিরছিলেন ওই হতাহতরা। ৭ মে মঙ্গলবার রাত ৮টার দিকে নকলার গড়েরগাও এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বনুকড়া এলাকার বাসিন্দা রাজা মিয়া (৫৫) ও তার স্ত্রী আবেদা বেগম (৫০) এবং শ্বাশুড়ি নালিতাবাড়ী উপজেলার মধুটিলা এলাকার বাসিন্দা জবেদা বেগম (৭৫)।

নকলা থানার ওসি আব্দুল কাদের খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকা থেকে এক আত্মীয়ের জানাযা শেষে ইজিবাইকে করে হতাহতরা শেরপুরে নালিতাবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে নকলার পাইশকা বাইপাস সড়কের গড়েরগাও এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের ইজিবাইকটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজা মিয়া ও তার শ্বাশুড়ি জবেদা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজা মিয়ার স্ত্রী আবেদা বেগম মারা যান । আহত ইজিবাইক চালক ও আরেক যাত্রী নকলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইজিবাইকটিকে চাপা দেওয়ার পর পরই মালবাহি ট্রাকটি দ্রুতবেগে ময়মনসিংহের দিকে চলে যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ