ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রোজায় হঠাৎ অস্থির চালের বাজার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মার্চ ২০২৪, ১২:২৪ বিকাল

Link Copied!

রোজার বাহানায় শুরু থেকেই বাড়ছে সব নিত্যপন্যের দাম। মাছ, মাংস, কাঁচা বাজারের পর এবার হুট করে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন শ্রেণির চালে কেজিপ্রতি ৩-৫ টাকা বেড়েছে। তাতে নতুন করে দুশ্চিন্তা ভর করেছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের ওপর। গতকাল (১৭ মার্চ ২০২৪) রোববার রাজধানীর মহাখালী, কারওয়ান বাজার ও মগবাজার ঘুরে এ সব তথ্য পাওয়া যায়।

দাম বাড়ার পেছনের কারিগর হিসেবে ছোট-বড় ব্যবসায়ী ও মিলাররা একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সাধারণত রোজার সময় চালের বাজারে ক্রেতার চাপ কম থাকে। বিক্রিও হয় কম। ফলে দামও থাকে কম। কিন্তু এবার উল্টো দাম বাড়ছে। মিলাররা কোনো কারণ ছাড়াই চালের দাম বাড়াচ্ছেন। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

এদিকে মিলারদের ভাষ্য, লাইসেন্সবিহীন মৌসুমি মজুতদার ব্যবসায়ীরা কম দরে কৃষকের ধান কিনে মজুত করে রেখেছেন। কৃষক ও মিলারের কাছে এখন ধান নেই। ফলে মিলাররা বাধ্য হচ্ছেন বেশি দামে মজুতদারদের কাছ থেকে ধান কিনতে। ধানের দাম বেশি হওয়ায় মিল পর্যায়ে চালের কেজিতে ৫০ পয়সা থেকে ১ টাকা দর বেড়েছে। যেটাকে মোটামুটি স্বাভাবিকই বলছেন তারা। কিন্তু খুচরা ব্যবসায়ীরা এ সুযোগ কাজে লাগিয়ে অস্বাভাবিকভাবে দর বাড়াচ্ছেন। চালের বাজার স্বাভাবিক রাখতে মজুতদারদের দৌরাত্ম্য কমানো জরুরি বলে মনে করেন তারা।

বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয় বিআর-২৮ ও পাইজাম জাতের চাল, যা মাঝারি আকারের চাল নামে পরিচিত। খুচরা পর্যায়ে প্রতি কেজি বিআর-২৮ বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৭ টাকায়। সপ্তাহখানেক আগে এ মানের চালের কেজি ছিল ৫২ থেকে ৫৪ টাকা। সেই হিসাবে এক সপ্তাহে কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা। একই সময়ে চিকন বা মিনিকেট চাল কেজিতে ৩ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকায়। এ ছাড়া স্বর্ণা বা মোটা চালের দাম কেজিতে বেড়েছে ২ টাকার মতো। এ ধরনের চালের কেজিতে এখন ভোক্তাকে গুনতে হচ্ছে মানভেদে ৪৮ থেকে ৫৪ টাকা। এক সপ্তাহ আগে ছিল ৪৮ থেকে ৫২ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত এক মাসে মাঝারি চালের দর বেড়েছে প্রায় ৩ শতাংশ আর মোটা চালের দর বেড়েছে প্রায় ২ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩